News71.com
 Bangladesh
 17 Oct 16, 01:50 PM
 348           
 0
 17 Oct 16, 01:50 PM

মোরেলগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ দু'জন মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ………

মোরেলগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ দু'জন মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ………

নিউজ ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ দু'জন মাদ্রাসা ছাত্রকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১১টার দিকে কমিউনিটি পুলিশের সহযোগীতায় আটক করা হয় বলে জানান থানার ওসি মো. রাশেদুল আলম। আটককৃতরা হলেন মাদ্রাসা ছাত্র সাগর হাওলাদার(১৭) ও মটরসাইকেল ড্রাইভার সোহেল তালুকদার(৩৩)। তবে অভিযানে ফারুক ও মনির নামে অপর ২ মাদক পাচারকারী পালিয়ে যায়। আটক সাগর স্থানীয় পঞ্চগ্রাম ইউসুফিয়া আলিম মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র এবং একরাম খালী গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে।

অপরজন ভাড়ায় চালিত মটরসাইকেলে ড্রাইভার সোহেল তালুকদার মংলার বাজিকর খন্ড গ্রামের মৃত মালগাজী তালুকদারের ছেলে। ওসি মো. রাশেদুল আলম বলেন, গাঁজার একটি বড় চালান নিয়ে ৪/৫ জন যুবক মটরসাইকেলে যাচ্ছিল এমন খবর পেয়ে জিউধরা, নিশানবাড়িয়া ও খাউলিয়া কমিউনিটি পুলিশকে সতর্ক করে অভিযানে নামে পুলিশ।

রবিবার দিবাগত রাত ১১টার দিকে জিউধরা কমিউনিটি পুলিশ দুটি মটরসাইকেলকে চ্যালেঞ্জ করে পুলিশে খবর দেয়। এসময় একটি মটরসাইকেলে থাকা ৩ যুবক পালিয়ে যায়। অপরটিতে থাকা মাদ্রাসা ছাত্র সাগরের পিঠে ঝুলানো স্কুলব্যাগ তল্লাশি করে আড়াই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাতেই থানায় মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন