
নিউজ ডেস্কঃ নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন- নাগড়া এলাকার সঞ্জয় সাহা বাবু (৩৫), সুজন মিয়া (৩০) ও ফকিরা বাজার এলাকার জুলহাস (২৬)।
গতকাল রাতে নেত্রকোনার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল)জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ও প্যাকেট ভর্তি ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে বলেন।