
নিউজ ডেস্ক: ঝিনাইদহে নাশকতার মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া অন্যান্য মামলায় সেখানে গ্রেফতার করা হয়েছে আরো ৩১ জনকে।
গতকাল রবিবার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পুলিশ বলেছেন, নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ। তখন সে সময় শৈলকুপা থেকে ৩ জন, সদর থেকে ২ জন এবং মহেশপুর, কোট চাঁদপুর, কালীগঞ্জ ও হরিণাকুন্ডু থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। তখন জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।