
নিউজ ডেস্ক : বাংলাদেশে ভবিষ্যতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে বিশ্বব্যাংক। ঢাকা সফররত বিশ্বব্যাংক প্রেসিডেন্ট কিম ইয়ং জিম আজ সকালে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি আরও বলেন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মাধ্যমে ওপেন মার্কেট থেকে ২৫ বিলিয়ন ডলার মোবিলাইস করবে বিশ্বব্যাংক।দারিদ্র বিমোচন ও স্বাস্থ্য সেবার উন্নয়নে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে বলে জানান বিশ্বব্যাংক প্রধান।