News71.com
 Bangladesh
 17 Oct 16, 10:21 AM
 315           
 0
 17 Oct 16, 10:21 AM

সচিবালয়ে অর্থমন্ত্রী মুহিতের সঙ্গে বৈঠকে বসেছেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট কিম

সচিবালয়ে অর্থমন্ত্রী মুহিতের সঙ্গে বৈঠকে বসেছেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট কিম

নিউজ ডেস্কঃ আজ সকাল ৯টার পর কিম সচিবালয়ে আসার পর অর্থমন্ত্রীর সঙ্গে তার এই বৈঠক শুরু হয়।

বৈঠকের পর অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যৌথ সংবাদ সম্মেলনে আসবেন তারা। এবারের ‘বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস’ বাংলাদেশেই পালন করবেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট। ঢাকায় একটি বক্তৃতাও দেবেন তিনি।

বিকালে ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘দারিদ্র্যমুক্ত বিশ্বে বাংলাদেশ’ শীর্ষক পাবলিক লেকচারে বিশেষ অতিথি হিসেবে এই বক্তৃতা দেবেন কিম।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পল রোমার। বিশ্ব ব্যাংক সাউথ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট অ্যানিটি ডিক্সনও বক্তৃতা করবেন।

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ ‘এন্ড পোভার্টি’ শীর্ষক গান গাইবেন অনুষ্ঠানে। সেখানে ‘এন্ড গ্লোবাল পোভার্টি বাই ২০৩০: শেয়ারিং বাংলাদেশ’স এক্সপেরিয়েন্স’ শীর্ষক প্যানেল আলোচনায়ও বক্তৃতা করবেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীও এতে বক্তৃতা করবেন।

মঙ্গলবার সকালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত কয়েকটি প্রকল্প পরিদর্শনের জন্য বরিশাল যাবেন কিম। ফিরে এসে বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। বিকালে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিদায় নেবেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন