News71.com
 Bangladesh
 17 Oct 16, 10:20 AM
 286           
 0
 17 Oct 16, 10:20 AM

যানযট এড়াতে দৌলতদিয়ায় নতুন আরও দুটি ঘাট স্থাপন করা হবে....

যানযট এড়াতে দৌলতদিয়ায় নতুন আরও দুটি ঘাট স্থাপন করা হবে....

নিউজ ডেস্কঃ আগামী বর্ষা মৌসুম শুরুর আগে ও ঈদুল ফিতরের আগেই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নতুন দুটি ফেরিঘাট চালু করা হবে। গতকাল দুপুরে দৌলতদিয়া ঘাটের পরিস্থিতি দেখতে এসে এ কথা বলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিকরুর রেজা খানম। পদ্মার ভাঙনে চলতি বছর দৌলতদিয়ার চারটি ফেরিঘাটই পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো মানুষকে দুর্ভোগে পড়তে হয়।

লঞ্চঘাটের পাশে নতুন ফেরিঘাট স্থাপনের সম্ভাব্য স্থান ঘুরে দেখার পর সরকারের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যেকোনো উপায়ে দৌলতদিয়া ঘাট চালু রাখতে সরকারের সিদ্ধান্ত রয়েছে। প্রয়োজনে ঘাট স্থানান্তর করা হবে। তবে বর্তমানে যেখানে ঘাট রয়েছে, সেখানে রাখার মতো অবস্থা নেই। আপাতত বর্তমান ঘাটের দক্ষিণ-পশ্চিম দিকে লঞ্চঘাট ক্যানালের দিকে নতুন দুটি ফেরিঘাট স্থাপনের কাজ দ্রুত শুরু করা হবে।

এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ ঘোষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শেখ মুহাম্মদ নাসিমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন