News71.com
 Bangladesh
 17 Oct 16, 09:57 AM
 302           
 0
 17 Oct 16, 09:57 AM

আজ খাদিজার ডান হাতে অস্ত্রোপচার  

আজ খাদিজার ডান হাতে অস্ত্রোপচার             

নিউজ ডেস্ক: ছাত্রলীগ নেতা বদরুল আলমের হামলায় আহত সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ডান হাতে অস্ত্রোপচার করা হবে বলে জানান তার বাবা। খাদিজার বাবা মাসুম মিয়া বলেছেন, খাদিজার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তাকে হুইল চেয়ারে বসিয়েছিলেন চিকিৎসকরা। তাকে ডাকলে চোখ মেলে তাকায়। কিন্তু কাউকে চিনতে পারছে না। এখন পর্যন্ত কথা বলতে পারছে না। ডান হাত ও পা নাড়ালেও বাম পাশে কোনো নড়াচড়া নেই।

রবিবার স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন বলেছেন, আজ সোমবার খাদিজার হাতে অস্ত্রোপচার করার প্রস্তুতি নেওয়া হয়েছে। হামলার আঘাত ঠেকাতে গিয়ে নার্গিসের হাতের মাসল চেইন কেটে গেছে। এজন্য অস্ত্রোপচার করতে হবে। চিকিৎসক বলছেন, খাদিজা বেঁচে গেছেন। এখন তার সুস্থতার চেষ্টা করছেন তারা। খাদিজার হাতে অস্ত্রোপচার সম্পন্ন হলে অবস্থার আরো উন্নতি হবে।

তার বাবা আরও বলেছেন, প্রথমে আমরা তাকে বাঁচাতে চেয়েছিলাম। আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। এখন তার সুস্থতার জন্য আমরা চেষ্টা করছি। গত বৃহস্পতিবার খাদিজার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়। পরীক্ষামূলকভাবে খাদিজার লাইফ সাপোর্ট খোলা হচ্ছে। যদি তিনি লাইফ সাপোর্ট ছাড়া সুস্থ থাকেন তাহলে তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ড বা কেবিনে স্থানান্তর করা হবে। তবে গতকালও তাকে আইসিইউতে রেখে চিকিত্সা দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন