News71.com
 Bangladesh
 17 Oct 16, 09:13 AM
 286           
 0
 17 Oct 16, 09:13 AM

ব্রিকস-বিমসটেক সম্মেলন শেষে দেশের উদ্দেশ্যে ভারতের গোয়া ত্যাগ করলেন প্রধানমন্ত্রী ।।

ব্রিকস-বিমসটেক সম্মেলন শেষে দেশের উদ্দেশ্যে ভারতের গোয়া ত্যাগ করলেন প্রধানমন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ ব্রিকস-বিমসটেক সম্মেলন শেষে দেশের উদ্দেশ্যে ভারতের গোয়া ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় আজ সোমবার সকাল সোয়া ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর, গোয়া সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী এলিনা সালদানহা ও সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদ্ম জইসওয়াল ।

স্ট্যাটিক গার্ড প্রদর্শন ও সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বিদায় জানানো হয়। এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও মুম্বাইয়ে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন