
মো: মারুফ ভূঁইয়া : ১৬ ই অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার অধীনস্হ বাংলা বিভাগের কর্মী সম্মেলন অনুষ্টিত হয়।কর্মী সভাটির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সিনিয়র সহ-সভাপতি মো: আরিফুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সভাপতি মেহেদী হাসান শিশির এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান।অনুষ্ঠানটির উপস্হাপনা করেন সাংগঠনিক সম্পাদক শাহ মীহার মাহমুদ শাওন।উক্ত কর্মী সভার মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক সকলকে ঐক্যবদ্ধ থেকে সকলকে অন্যায়ের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে কাজ করে যাবার আহ্বান জানান।সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসান তাঁর বক্তব্যে বেরোবি শাখার নবগঠিত ছাত্রদলের কমিটিকে অভিনন্দন জানান এবং পরিস্কারভাবে জানিয়ে দেন কোনরকম অনৈতিক কাজে যেন তাঁরা জড়িত না হয় তাহলে বেরোবি ছাত্রলীগ শাখা তাঁর দাঁতভাঙ্গা জবাব দিবে।কর্মী সভার শেষ পর্যায়ে সভাপতি,সাধারণ সম্পাদক ও অনুষ্টানটির সভাপতিকে বাংলা বিভাগের নেতৃবৃন্দ অসমাপ্ত আত্মজীবনী বই উপহার প্রদান করেন।।