
নিউজ ডেস্কঃ শেরপুরে অভিযান চালিয়ে ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যা ব-১৪। গ্রেফতারকৃতরা হলেন- বিপ্লব শাংমা (৩০), পিতর শাংমা (২৫) ও বেপিশ মারাক ওরফে এলি (২৩)।এ সময় তাদের কাছ থেকে ২টি ৯ এম এম বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধারা করা হয়।
আজ ভোর থেকে বিকেল ৩টা পর্যন্ত শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যা বের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ র্যা ব-১৪ এর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. শরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।