News71.com
 Bangladesh
 16 Oct 16, 11:40 PM
 319           
 0
 16 Oct 16, 11:40 PM

দরবার শরিফের টাকা লুটের ঘটনায় র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সচল হচ্ছে

দরবার শরিফের টাকা লুটের ঘটনায় র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সচল হচ্ছে

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের আনোয়ারার তালসরা দরবার শরিফ থেকে কোটি টাকা লুটের অভিযোগে র্যালব কর্মকর্তাদের বিরুদ্ধে করা মামলাটি আবার সচল হচ্ছে। নিম্ন আদালতের প্রতি সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে যান আসামিরা। পরে হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে পৌনে চার বছর মামলার কার্যক্রম বন্ধ ছিল। গত আগস্ট মাসে উচ্চ আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ায় এখন মামলাটি আবার সচল হয়েছে। বিচার শুরু করার জন্য প্রাথমিক প্রস্তুতি শেষ করা হয়েছে।
আজ চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সার বিচার শুরুর জন্য এ মামলার নথি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করেন। একই সঙ্গে এই মামলার দুই আসামির (তখন র্যা বের সোর্স ছিলেন) জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
আদালত সূত্র জানায়, আগামী ২৯ নভেম্বর চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে র্যা ব-৭ চট্টগ্রাম অঞ্চলের সাবেক অধিনায়ক (বরখাস্ত) লে. কর্নেল জুলফিকার আলী মজুমদারসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরুর দিন ধার্য রয়েছে।
২০১১ সালের ৪ নভেম্বর আনোয়ারা তালসরা দরবার শরিফ থেকে ২ কোটি ৭ হাজার টাকা লুট করার অভিযোগ ওঠে র্যারবের বিরুদ্ধে। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরের বছরের ১৩ মার্চ র্যা বের ১০ সদস্য ও দুই সোর্সসহ ১২ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় ডাকাতির মামলা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন