News71.com
 Bangladesh
 16 Oct 16, 11:35 PM
 343           
 0
 16 Oct 16, 11:35 PM

কুয়েত থেকে তেল আমদানির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে ।। জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ

কুয়েত থেকে তেল আমদানির বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে ।। জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) থেকে তেল আমদানির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও কেপিসি এ ব্যাপারে যৌথভাবে পরবর্তী কার্যক্রম শুরু করবে ।

বাংলাদেশে কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াত আজ ঢাকায় সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে সাক্ষাৎ করতে আসলে তিনি একথা বলেন। রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশ পরস্পরকে সহযোগিতা করলে সকলেরই উপকার হবে। দ্রুত অর্থনৈতিক বিকাশ ঘটবে ।

এ সময় তিনি বলেন, কুয়েতের সাথে পেট্রোকেমিক্যাল ইন্ডাষ্ট্রি স্থাপনসহ নানা বিষয়ে একযোগে কাজ করারও সুযোগ রয়েছে। এ সময় তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। কুয়েতের রাষ্ট্রদূত বাংলাদেশ ও কুয়েতের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বাংলাদেশের সাথে কুয়েতের রয়েছে সাংস্কৃতিক ও ধর্মীয় সুসম্পর্ক ।

এ সম্পর্ক সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কেপিসি থেকে মেয়াদী চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল সরবরাহসূচি, প্রিমিয়াম ও মূল্য নিয়ে এ সময় আলোচনা হয় বলে আজ এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন