
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারপার্সন হোসে কার্লোস উগাস দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন। এই প্রথম তিনি ঢাকায় এলেন বলে আজ রবিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
টিআইবির আমন্ত্রণে সফরে আসা কার্লোস উগাস আগামী সোমবার রাতে ঢাকা ছাড়বেন। পেরুর আইনজীবী হোসে কার্লোস উগাস ২০১৪ সালে টিআইয়ের চেয়ারপার্সনের পদে আসীন হন। এর আগে পেরুর অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ।