
নিউজ ডেস্কঃ আওয়ামিলীগের সম্মেলনে বিএনপিকে নিমন্ত্রণ দেয়া হয়েছে এবং তারা এতে অংশ নেবে বলে প্রত্যাশা করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে সম্মেলন স্থল সোহরাওয়ার্দী উদ্যানে অস্থায়ী কার্যালয়ে এক যৌথ সভায় তিনি বলেন, আমন্ত্রণে বসার সুযোগ নিয়ে বেগম খালেদা জিয়া চীনের প্রেসিডেন্টের কাছে দেশের বিরুদ্ধে বিষোদগার করেছেন।
অতীতের ভুল শুধরে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে বলেও মনে করেন তিনি। তিনি আরো জানান,কাউন্সিলের মাধ্যমে দলকে আরো শক্তিশালী করে নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামীলীগ।