
নিউজ ডেস্কঃ আওয়ামিলীগের জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষে আগামীকাল সকাল ১১টায় আওয়ামিলীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে খাদ্য উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। আওয়ামিলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, খাদ্য উপ-কমিটির আহ্বায়ক এবং আওয়ামিলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম সভায় সভাপতিত্ব করবেন। খাদ্য উপ-কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি খাদ্য উপ-কমিটির সকল সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।