
নিউজ ডেস্কঃ ঝিনাইদহের শৈলকুপার ত্রিবেনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিছ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে চড়িয়ারবিল থেকে তাকে গ্রেফতার করে রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই অজয় কুমার কুন্ডু।পুলিশ জানায়, গ্রেফতারকৃত ইদ্রিছ আলীর বিরুদ্ধে হত্যা, নাশকতা, পুলিশের কাজে বাধাদানসহ একাধিক মামলা ও দুটি মামলার ওয়ারেন্ট রয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ইউনিয়ন বিএনপির সেক্রেটারী ইদ্রিস ঝিনাইদহ আদাললেতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।