News71.com
 Bangladesh
 16 Oct 16, 06:44 PM
 325           
 0
 16 Oct 16, 06:44 PM

গাজীপুরে সেপটিক ট্যাংকে পড়ে ২ ভাইয়ের মৃত্যু....

গাজীপুরে সেপটিক ট্যাংকে পড়ে ২ ভাইয়ের মৃত্যু....

নিউজ ডেস্কঃ  আজ দুপুরে উপজেলার উত্তরসোম বেপারী পাড়া এলাকা এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি।

এরা হলেন ওই এলাকার মোজাফ্ফর আহমদের ছেলে মোহসীন আহমদ (৪০) ও মো. মাসুম মিয়া (২৮)। এ ঘটনায় অসুস্থ জুয়েল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি বলেন, দুপুরে মোহসীনদের টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন সেনেটারি মিস্ত্রি প্রতিবেশী জুয়েল। তিনি সেখানে অসুস্থবোধ করলে ডাক-চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে মাসুম উদ্ধার করতে গেলে তিনিও ট্যাংকিতে পড়ে যান।

“পরে তাদের উদ্ধার করতে মোহসীনও ভেতরে পড়ে তলিয়ে যেতে থাকলে এলাকাবাসী গিয়ে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।” সেখানে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোহসীন ও মাসুম মারা যান বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন