News71.com
 Bangladesh
 16 Oct 16, 06:30 PM
 301           
 0
 16 Oct 16, 06:30 PM

নওগাঁয়ে প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন …

নওগাঁয়ে প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন …

 

নিউজ ডেস্ক: নওগাঁর মহাদেবপুর উপজেলার কাদিয়াল-নাউরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী রানী মৈত্রীকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বেলা ১১টার দিকে শহরের মুক্তির মোড়ে শিক্ষক সমিতির আয়োজনে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগে উপজেলার রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলমকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

জেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনসুর আলী দেওয়ানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শিল্পী রানী মৈত্রীর স্বামীসহ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, শিক্ষক সমিতির নওগাঁর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। এই কর্মসূচীতে নওগাঁ সদরসহ জেলার ১১টি উপজেলার শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন