News71.com
 Bangladesh
 16 Oct 16, 06:21 PM
 275           
 0
 16 Oct 16, 06:21 PM

বেনাপোলে ভারতীয় নাগরিকসহ আটক ৬।।

বেনাপোলে ভারতীয় নাগরিকসহ আটক ৬।।

নিউজ ডেস্কঃ বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ভারতীয় দুই নাগরিকসহ ছয়জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আজ সকাল ৯টায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বেনাপোলের গাতিপাড়া থেকে তাদের আটক হয়।

আটক ব্যক্তিরা হলেন- ভারতীয় নাগরিক হাফিজুর রহমান (৩৭) ও তার ভাগ্নে আফজাল (৮), নড়াইলের কালিয়া উপজেলার বিল্লাল হোসেন (৫০), তার মেয়ে সুমি (৮) ও ছেলে নয়ন (৬) এবং ঢাকার নবাবগঞ্জের অ্যান্থোনিক গোমেজ (৩২)।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, সকালে বেশ কয়েকজন অবৈধভাবে সীমান্ত পারাপার করছিলেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে গাতিপাড়া থেকে দুই ভারতীয় নাগরিকসহ ছয়জনকে আটক করে।

২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, আটক ব্যক্তিদের বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন