
নিউজ ডেস্ক: গতকাল রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবীর। নিহত শাওন শেখ (২৭) নগরীর হরিণটানা থানার খানজাহান নগরের ইউসুফ শেখের ছেলে। পরিদর্শক বলেন, সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে শাওন অটোরিকশা নিয়ে গল্লামারীর দিকে যাচ্ছিলেন।
“অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
পুলিশ ট্রাকসহ চালক আসিফকে আটক করেছে। শাওনের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে বলে জানান পরিদর্শক হুমায়ূন