News71.com
 Bangladesh
 16 Oct 16, 01:41 PM
 330           
 0
 16 Oct 16, 01:41 PM

ডিসেম্বরের মধ্যে ট্যানারি না সরালে গ্যাস-বিদ্যুৎ বন্ধ হবে ।। শিল্পমন্ত্রী

ডিসেম্বরের মধ্যে ট্যানারি না সরালে গ্যাস-বিদ্যুৎ বন্ধ হবে ।। শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি পুরোপুরিভাবে সাভারে স্থানান্তর করা হবে। চামড়ার মালিকেরা কারখানা না সরালে সরকার আগামী ১ জানুয়ারি থেকে হাজারীবাগে গ্যাস, বিদ্যুৎসহ সব সংযোগ বিচ্ছিন্ন করে দেবে। আজ সকালে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্পনগর পরিদর্শনে গিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শিল্পমন্ত্রী বলেন, মালপত্র পরিবহন ও অন্যান্য কিছু সমস্যার কারণে ট্যানারি কারখানা সরাতে দেরি হয়ে গেছে। তবে ৩০ ডিসেম্বরের মধ্যে ট্যানারি পুরোপুরি সাভারে স্থানান্তরিত হবে। যেসব কারখানা এখনো কাজ শুরু করেনি, তাদের চুক্তি বাতিল করে দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন