
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ জামায়াত ক্যাডার আবুল বশর প্রকাশ ভদাইয়া (৩৪) নিহত হয়েছে। একইসঙ্গে সাতকানিয়া থানার ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
সাতকানিয়া থানার ওসি মো.ফরিদ উদ্দিন খন্দকার সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।