News71.com
 Bangladesh
 16 Oct 16, 11:43 AM
 304           
 0
 16 Oct 16, 11:43 AM

গোয়ায় পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা , বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

গোয়ায় পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা , বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

 

নিউজ ডেস্ক: ব্রিকস-বিমসটেক নেতৃত্বের আউটরিচ সামিটে অংশ নিতে আজ রবিবার সকালে ভারতের দক্ষিণ-পঞ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়ায় পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিশেষ বিমানটি স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় গোয়া নেভাল এয়ারপোর্টে পৌঁছায়।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা, স্ট্যাটিক গার্ড প্রদর্শন ও সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে বরণ করার পর তাকে নিয়ে যাওয়া হয় গোয়ার হোটেল দ্য লীলায়। সফরকালে এই হোটেলেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী। পরে বিকালে বিমসটেক লিডারস আউটরিচ এবং ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, এ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রেয়ুট চ্যান-ও-চা, নেপালি প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন