News71.com
 Bangladesh
 16 Oct 16, 11:39 AM
 282           
 0
 16 Oct 16, 11:39 AM

বগুড়া যুবলীগের নতুন কমিটি ।। সভাপতি লিটন, সম্পাদক ডাবলু …….

বগুড়া যুবলীগের নতুন কমিটি ।। সভাপতি লিটন, সম্পাদক ডাবলু …….

 

নিউজ ডেস্ক : বগুড়া জেলা যুবলীগের সম্মেলনে সাবেক ছাত্রনেতা শুভাশীষ পোদ্দার লিটনকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম ডাবলুকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাদের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহিদ সেরনিয়াবাত। উভয় পদে আর কোন প্রার্থী না থাকায় তাদের নাম ঘোষণা করা হয়। এসময় যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এমপি, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসীম পাভেল, বদিউল আলম বদি, আসাদুল হক আসাদ, ফারুক হাসান তুহিন, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, জেলা যুবলীগের বিদায়ী সভাপতি মঞ্জুরুল আলম মোহন, সাধারণ সম্পাদক সাগর কুমার রায় উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল শনিবার দুপুরে বগুড়া জিলা স্কুল মাঠে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। প্রসঙ্গত, নবনির্বাচিত দু'জন নেতা সদ্য বিলুপ্ত হওয়া কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সিজু সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন