News71.com
 Bangladesh
 16 Oct 16, 11:35 AM
 298           
 0
 16 Oct 16, 11:35 AM

যশোরের বেনাপোলে ৮ লাখ টাকার চা উদ্ধার ।।

যশোরের বেনাপোলে ৮ লাখ টাকার চা উদ্ধার ।।

 

নিউজ ডেস্কঃ যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশে পাচারের সময় ৩২ বস্তা নিম্নমানের চা পাতা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।

আজ রোববার ভোর ৪টার দিকে বেনাপোলের দৌলতপুর সীমান্ত মাঠ থেকে এসব চাপাতা উদ্ধার করা হয়। উদ্ধার করা চা পাতার দাম ৮ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন ।

২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন চাপাতা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা চা পাতা বেনাপোল কাস্টমস গুদামে জমা দেয়া হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন