
নিউজ ডেস্কঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলার টেমনাই-মতলব-বাবুরহাট সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছে চালকেরা। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় যাত্রীরা। সড়কে সিরিয়াল না মেনে গাড়ি চালানোয় লাইনম্যান ও চালকদের দ্বন্দ্বের কারণে আজ ভোর থেকে চালকেরা সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেয়।
দাউদকান্দির নৈয়ারবাজারের সভাপতি বলেন, সিরিয়াল না মেনে গাড়ি চালানোর কারণে গতকাল শনিবার উপজেলার গৌড়িপুর বাসস্ট্যান্ডে জীবন মিয়া ও রুহুল আমিন নামের দুই অটোরিকশা চালকের সঙ্গে লাইনম্যান সুমনের বিরোধ সৃষ্টি হয়। এর জেরেই আজ ভোর থেকে চালকেরা অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছে। এতে স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছে।