News71.com
 Bangladesh
 16 Oct 16, 12:32 AM
 343           
 0
 16 Oct 16, 12:32 AM

নিজস্ব ক্যাম্পাস না থাকলে বিশ্ববিদ্যালয় বন্ধ ।। শিক্ষমন্ত্রী নাহিদ

নিজস্ব ক্যাম্পাস না থাকলে বিশ্ববিদ্যালয় বন্ধ ।। শিক্ষমন্ত্রী নাহিদ

 

নিউজ ডেস্কঃ নিজস্ব ক্যাম্পাস না থাকলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ শনিবার সিলেটের গোলাপগঞ্জে বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।

শিক্ষামন্ত্রী বলেন, ‘রাজধানীর ধানমন্ডি, গুলশান, বারিধারাসহ দেশের বিভিন্ন স্থানে ফ্লাট ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। কিন্তু এমনটি আর চলতে দেয়া হবে না। বিশ্ববিদ্যালয় স্থাপন হতে হবে একটি অখণ্ড জমির উপর। কোনো আউটার ক্যাম্পাস থাকতে পারবে না।’ তিনি বলেন, অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিনিয়োগ করে ব্যবসায়িক মুনাফার স্বার্থে। এই মানসিকতা পরিবর্তন করতে হবে ।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে ২৭টি বিশ্ববিদ্যালয় ঢাকা শহর থেকে বাইরে চলে গেছে। আর যারা এখনো যায়নি তাদের নোটিশ দেয়া হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে চলে যেতে হবে। এ নির্দেশ না মানলে তাদের অনুমোদন বাতিল করা হবে। বিশ্ববিদ্যালয়কে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে হবে উল্লেখ করে নাহিদ বলেন, বিশ্ববিদ্যালয় হবে নতুন কিছু সৃষ্টি করার মাধ্যম। যে শিক্ষা বাস্তব প্রয়োগ করা যায় না, সেই শিক্ষা অর্থহীন ।

নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইঞা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম, নর্থ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতফুল হাই শিবলী, সিলেট জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ ও গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন