News71.com
 Bangladesh
 16 Oct 16, 12:30 AM
 341           
 0
 16 Oct 16, 12:30 AM

ফাও খেতে না দেওয়ায়’ রেস্তোরাঁয় ছাত্রনেতার তাণ্ডব, আহত ২

ফাও খেতে না দেওয়ায়’ রেস্তোরাঁয় ছাত্রনেতার তাণ্ডব, আহত ২

নিউজ ডেস্কঃ আজ বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গোলাবী রেস্টুরেন্টে হামলার এ ঘটনা ঘটে । বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সামিউল ইসলাম জানান এ ঘটনায় আহত রেস্তোরাঁকর্মী আলমগীর হোসেন ও মুস্তাকিম আহমেদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেস্তোরাঁর ম্যানেজার জাকারিয়া হোসেন জানান , “বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক মোশারফ হোসেন রাজুসহ ৫-৬ জন বিকালে রেস্তোরাঁয় খেতে আসেন। “এরা সাধারণত বাকি খেয়ে টাকা দেয় না। আজকে ফাও খেতে না দেওয়ায় তারা রেস্তোরাঁ কর্মীদের ওপর হামলা চালায় এবং ভাংচুর করে।”

হামলাকারীদের মধ্যে রাজুর নাম জানালেও বাকিদের নাম জানাতে পারেননি জাকারিয়া। মোশারফ হোসেন রাজু বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক এবং সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থর অনুসারী হিসেবে পরিচিত। ইতিপুর্বে চলতি বছরের জানুয়ারি মাসে এক ছাত্রীকে র্যা্গিংয়ের ঘটনায় রাজুকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারও করে প্রশাসন।

তবে সঞ্জীবন চক্রবর্তী পার্থ প্রথমে রাজু তার অনুসারী নয় বলে জানালেও পরে বলেন, “একটু ঝামেলা হয়েছিল। আমার সাথে ম্যানেজারের কথা হয়েছে। বিষয়টি মিটমাট হয়ে গেছে।।” অপরদিকে সহকারী প্রক্টর সামিউল বলেন, “হামলা ও ভংচুরের ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থলে যাই। হামলা ও ভংচুরের পর আপাতত রেস্তোরাঁটি বন্ধ রয়েছে।”

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। তবে বিষয়ে জানতে মোশারফ হোসেন রাজুকে কয়েকবার ফোন করলেও তিনি ধরেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন