News71.com
 Bangladesh
 15 Oct 16, 10:58 PM
 311           
 0
 15 Oct 16, 10:58 PM

বিএনপি-জামায়াত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে ।। ১৪ দল খুলনার নেতৃবন্দ

বিএনপি-জামায়াত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে ।। ১৪ দল খুলনার নেতৃবন্দ

 

নিউজ ডেস্কঃ খুলনা জেলা ১৪ দলের নেতারা বলেছেন, বিএনপি-জামায়াত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। তারা বলেন, দেশের মাটিতে তাদের (বিএনপি-জামায়াত) এ ষড়যন্ত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কখনো সফল হতে দেবে না। মানুষকে সাথে নিয়ে তাদের এ ষড়যন্ত্র প্রতিহত করা হবে। তারা আজ মহানগর জাতীয় পার্টি (জেপি)’র অস্থায়ী কার্যালয়ে এক বিশেষ সভায় এ কথা বলেন ।

খুলনা ১৪ দলের সমন্বয়কারী ও মহানগর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ন্যাপ খুলনা জেলার সভাপতি এ্যাড. ফজলুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর জাসদের সাধরণ সম্পাদক খালিদ হোসেন, জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রিয় ভাইস চেয়ারমেন শরীফ শফিকুল হামিদ চন্দন, রফিকুর হক খোকন, ওর্য়াকার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য মফিদুল ইসলাম, ন্যাপ খুলনা মহানগর সাধরণ সম্পাদক তপন রায়, গণতান্ত্রিক পার্টির নেতা সোলেমান হাওলাদার, জাকের পার্টির জেলার সাধারণ সম্পাদক গোলাম নবী মাসুম প্রমূখ ।

সভায় খুলনা মহানগর সহ এ অঞ্চলের উন্নয়নে কেসিসি, কেডিএ, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, খুলনা ওয়াসা, জেলা প্রশাসনসহ সকল উন্নয়ন প্রতিষ্ঠনের সাথে যৌথ সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ অঞ্চলে পাইপ লাইনে গ্যাস সরবরাহসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহনে আওয়ামিলীগের কেন্দ্রীয় সম্মেলনে দাবি তুলে ধরার মিজানুর রহমানের প্রতি ১৪ দলের নেতৃবৃন্দ অনুরোধ জানান। সভায় ১৪ দলের সহযোগী ছাত্র সংগঠন সমুহকে জরুরি ভিত্বিতে একত্রে সভা আহবানের অনুরোধ জানান হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন