News71.com
 Bangladesh
 15 Oct 16, 10:36 PM
 294           
 0
 15 Oct 16, 10:36 PM

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকচাপায় নিহত যুবক।।

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকচাপায় নিহত যুবক।।

নিউজ ডেস্কঃ লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকচাপায় মাহবুর রহমান (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা আরডিআরএস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুর রহমান হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী এলাকার আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যায় মাহবুর রহমান দিঘিরহাট যাচ্ছিলেন। তিনি আরডিআরএস অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন