News71.com
 Bangladesh
 15 Oct 16, 08:23 PM
 318           
 0
 15 Oct 16, 08:23 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৩০ সালের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হতে যাচ্ছে ।। ড. আনিসুজ্জামান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৩০ সালের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হতে যাচ্ছে ।। ড. আনিসুজ্জামান

 

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০৩০ সালের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হতে যাচ্ছে। তখন দেশের প্রতিটি শিশু খাদ্য, বস্ত্র ও শিক্ষা পাবে উল্লেখ করে তিনি বলেন, তখন আর শিশুদের সংস্কৃতি চর্চার কোন অভাব হবে না।

তিনি আরো বলেন, এজন্য এখন থেকেই বাবা-মা, অবিভাবক এবং শিক্ষকদের সচেতন হতে হবে এবং একই সাথে সরকারকেও তৎপর হতে হবে। ড. আনিসুজ্জামান আজ বিকেলে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘শিশুর অধিকার, শিক্ষা ও সংস্কৃতি চর্চা এবং আজকের বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রাক্তনী(এলামনাই) ও শিশু কল্যাণ পরিষদের সহ-সভাপতি সেলিনা খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই নিউজের সম্পাদক আলী নিয়ামত। সভায় স্বাগত বক্তব্য রাখেন ভাষা গবেষক এম আর মাহবুব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন