
নিউজ ডেস্কঃ দীর্ঘ ৫ বছর আগে ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত দিলো ভারত। আজ ভারতের পেট্রাপোল পুলিশ ইমিগ্রেশন ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করেন।
বেনাপোল ইমিগ্রেশন ওসি জানান, এরা অভাব অনটনের সংসারে ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে ভারত যেয়ে বাসা বাড়ির কাজ করার সময় কলকাতার পুলিশের কাছে ধরা পড়ে। পরে আদালতের মাধ্যমে এরা নবজীবন নামে একটি শেল্টার হোমে ৩ থেকে ৫ বছর থাকার পর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে চিঠি চালাচালির এক পর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরে আসে। তিনি আরো জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।