
নিউজ ডেস্কঃ খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. আরাফাত হোসেন পল্টুকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ায় খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আজ শনিবার ( ১৫ অক্টোবর) দুপুরে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন জিডিটি করেন। জিডি নম্বর-৭৬০।
জিডিতে উল্লেখ করা হয়, ১৪ অক্টোবর (শুক্রবার) রাত অনুমান ১১টার সময় অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নম্বর ০১৬১২-৭৯৮১৮২ থেকে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. আরাফাত হোসেন পল্টুর ব্যবহৃত মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।