News71.com
 Bangladesh
 15 Oct 16, 06:28 PM
 307           
 0
 15 Oct 16, 06:28 PM

রাজশাহীর বাঘায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম .......

রাজশাহীর বাঘায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম .......

 

নিউজ ডেস্ক : রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমানকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আর তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে এলাকায় উত্তেজনা অবস্থা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বাঘা থানার ওসি আলী মাহমুদ।

স্থানীয থানার ওসি জানান, বাঘা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দীঘা কবিরাজপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মজিবুর রহমান বাউসা ইউনিয়নের দীঘা বাজারের পশ্চিমে ঠাকুরের পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। সকাল ১০টার দিকে তিনি তার এক শ্রমিককে সঙ্গে নিয়ে মাছের খাবার দিতে পুকুর পাড়ে যান। ১০ থেকে ১২ জনের এক দল যুবক ধারালো অস্ত্র নিয়ে মজিবুর রহমানের ওপর হামলা করে। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে । পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি আরও জানান, এ ঘটনার পর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযানও চালাতে বলেন। আর অভিযানও চালাকালিন সময় জমির উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে বলে জানান বাঘা থানার ওসি আলী মাহমুদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন