News71.com
 Bangladesh
 15 Oct 16, 06:08 PM
 303           
 0
 15 Oct 16, 06:08 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি, পিছিয়েছে পরীক্ষা ।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি, পিছিয়েছে পরীক্ষা ।।

নিউজ ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনপত্র উত্তোলনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আবেদনপত্র উত্তোলনের সময় ২০ই আক্টোবরের পরিবর্তে আগামী ৩১শে আক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ।

এছাড়া ভর্তি পরীক্ষা ১৯শে নভেম্বর শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৪ই ডিসেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৪ই ডিসেম্বর থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে। আজ শনিবার সকাল ১১টায় প্রশাসন ভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে তথ্য, প্রকাশনা ও জনসংযোগের উপ পরিচালক আতাউল হক নিশ্চিত করেছেন ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারির সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ ও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি প্রমুখ ।

আগামী ১০ই নভেম্বর থেকে ২০ই নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র উত্তোলন করতে পারবেন। আগামী ১১ই ডিসেম্বরের মধ্যে সকল ইাউনিটের ফল প্রকাশ করা হবে এবং ১৭ সালের ৩০শে জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে বলেও সভায় সিদ্ধান্ত হয় ।

এ বছর ৮টি ইউনিটের অধীনে ২৫ বিভাগে মোট ১৬৯৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd থেকে বিস্তারিত জানা যাবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন