News71.com
 Bangladesh
 15 Oct 16, 06:02 PM
 274           
 0
 15 Oct 16, 06:02 PM

'জঙ্গিবাদের মদদদাতাদেরও বিচারের আওতায় আনা হবে ।। নৌমন্ত্রী শাহজাহান খান

'জঙ্গিবাদের মদদদাতাদেরও বিচারের আওতায় আনা হবে ।। নৌমন্ত্রী শাহজাহান খান

নিউজ ডেস্ক : জঙ্গিবাদের প্রশ্রয় ও মদদদাতাদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান । আজ রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘শুভ জন্মদিনের গান’ এর সিডির মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এ কথা জানান তিনি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান  ।শাজাহান খান বলেন, আরও বলেন সমাজে যাতে কেউ জঙ্গি ও সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সে দিকে সকলকে সতর্ক থাকতে হবে । বাংলার মাটিতে জঙ্গিবাদের কোনো স্থান হবে না । তাদেরকে চিরতরে নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত যারা পেট্রোল বোমা মেরে পুড়িয়ে, পিটিয়ে মানুষ হত্যা করেছে বাংলার মাটিতে তাদেরও বিচার হবে । মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এম এ করিম, কামাল চৌধুরী ও অরুন সরকার রানা বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন