News71.com
 Bangladesh
 15 Oct 16, 05:23 PM
 328           
 0
 15 Oct 16, 05:23 PM

ঝিনাইদহে যাত্রীবাহি বাস খাদেঃ আহত ২৫।।

ঝিনাইদহে যাত্রীবাহি বাস খাদেঃ আহত ২৫।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহ শহরের বাইপাস এলাকায় বাস খাদে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছেন। আজ দুপুরে শহরের ভুটিয়ারগাতীতে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যশোর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি বাস ভুটিয়ারগাতী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন