News71.com
 Bangladesh
 15 Oct 16, 05:22 PM
 274           
 0
 15 Oct 16, 05:22 PM

রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় হেরোইনসহ গ্রেফতার ৩।।

রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় হেরোইনসহ গ্রেফতার ৩।।

নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় ২০০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ দুপুরে তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন আশুলিয়ার ইয়ারপুর এলাকার জুলহাস দেওয়ানের ছেলে সোহেল দেওয়ান (৩২), একই এলাকার মৃত মনতাজ উদ্দিনের ছেলে শাহিন (২৭) ও মৃত লাল চাঁনের ছেলে মান্নান (৩০)। এদের মধ্যে সোহেলের নামে আশুলিয়া থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদদের জানান, ওই এলাকার নাসির উদ্দিনের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন