News71.com
 Bangladesh
 15 Oct 16, 05:15 PM
 300           
 0
 15 Oct 16, 05:15 PM

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় পটুয়াখালীতে ৪ জন জেলেকে কারাদণ্ড

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় পটুয়াখালীতে ৪ জন জেলেকে কারাদণ্ড

 

নিউজ ডেস্ক: পটুয়াখালীর বাউফল উপজেলার তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৪ জন জেলেকে আটক করেছে এবং তাদের ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আজ শনিবার সকাল ১০টার দিকে বাউফল উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান ভ্রাম্যমাণ আদালতে জেলেদের এই দণ্ডাদেশ দেন।

কোস্ট গার্ড ও উপজেলা মৎস্য বিভাগ গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তেতুঁলিয়া নদী থেকে জেলেদের আটক করে।

এ ঘটনায় দন্ডপ্রাপ্তরা হলেন, ফিরোজ হাওলাদার (২৫), রাসেল হাওলাদার (২০), আবুল কালাম (৩৫) ও দুলাল বেপারী (২৮)। এদের সবার বাড়ী উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের চর ওয়াডেল এলাকায়। তখন এ সময় তাদের কাছ থেকে জব্দকৃত ৩০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন