
নিউজ ডেস্ক : ঢাকার কল্যাণপুরে নিহত জঙ্গি জোবায়ের হোসেনের নিখোঁজ চাচাতভাই খালেদ মোহাম্মদ আলী ওরফে বাহাদুর (৪৫) । আর তাকে গ্রেফতার করেছে পুলিশ । আজ তাকে নোয়াখালী জেলা শহরের মাইজদী পুলিশ লাইন সড়ক থেকে গ্রেফতার করা হয় । বাহাদুর নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের মৃত জয়নাল আবেদিনের ছেলে।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে জানান, গত ৫ মে থেকে বাহাদুর নিখোঁজ ছিল । সে জামায়াতের রাজনীতির সাথে জড়িত । আর তিনি ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিচারের রায় ঘোষণার পর সহিংস ঘটনায় তার বিরুদ্ধে হত্যা ও নাশকতার মামলা দায়ের করা হয়েছিল।