News71.com
 Bangladesh
 15 Oct 16, 01:34 PM
 306           
 0
 15 Oct 16, 01:34 PM

জনপ্রিয় অধ্যাপক জাফর ইকবাল ও স্ত্রীকে হত্যার হুমকি

জনপ্রিয় অধ্যাপক জাফর ইকবাল ও স্ত্রীকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হককে মোবাইল  এসএমএস এর মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় জাফর ইকবাল সিলেটের জালালাবাদ থানায় জিডি করেছেন বলে ওসি আক্তার হোসেন জানিয়েছেন।

গত বৃহস্পতিবার এ শিক্ষক দম্পতির ফোনে পৃথক এসএমএসে হুমকি দেওয়া হয় বলে ওসি জানান। এর আগে শুধু জাফর ইকবালকে হত্যার হুমকি দিলেও এই প্রথম তার স্ত্রীকেও হুমকি দেওয়া হল।

অধ্যাপক ইয়াসমিন বলেন, “বৃহস্পতিবার ঢাকায় অবস্থানকালে প্রায় দুই ঘণ্টার ব্যবধানে ০১৬২৯৯৬৭৫৫১ নম্বর থেকে আমাদের দুইজনের মোবাইলে দুটি এসএমএস আসে।

“প্রথমে রাত ১২টা ১৭ মিনিটে আমার মোবাইলে আসা এসএমএসে ইংরেজিতে লেখা ছিল- ‘Welcome to our new top list! Your breath may stop at anytime.’- ABT।” ইয়াসমিন বলেন, এরপর রাত আড়াইটায় জাফর ইকবালের মোবাইলে আসা এসএমএসে লেখা ছিল-  ‘Hi unbeliever! we will strangulate you soon.'

তিনি বলেন, অধ্যাপক জাফর ইকবালকে এর আগেও অনেকবার  হত্যার হুমকি দিলেও তাকে এইবারই প্রথম হত্যার হুমকি দেওয়া হলো।

এই এসএমএস দুটিকে জীবনে হুমকি মনে করায় শুক্রবার তারা ঢাকা থেকে সিলেট ফেরার পর থানায় জিডি করেন বলে অধ্যাপক ইয়াসমিন জানান।

ওসি আক্তার হোসেন বলেন, জাফর ইকবালের নিরাপত্তায় আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। ফের হুমকির আসায় তার আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালায় ক্যাম্পাসেও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন