News71.com
 Bangladesh
 14 Oct 16, 08:31 PM
 329           
 0
 14 Oct 16, 08:31 PM

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

নিউজ ডেস্ক: সাতক্ষীরার সীমান্ত এলাকায় গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি অভিযান চালায় বিজিবি। এ অভিযান চালিয়ে বিজিবি প্রায় ১৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। সীমান্তের বাকাল, ঝাউডাংগা, কাকডাংগা, মাদরা ও তলুইগাছা সীমান্ত এলাকায় এই অভিযান চালায় বিজিবি। সেখান থেকেই এসব মালামাল জব্দ করেছে তারা।

৩৮ বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. সামছুল আলম বলেছেন, "জব্দকৃত এসব মালামালের মূল্য ১৪ লক্ষ ৫৪ হাজার ৩৮০ টাকা।এসব মালামাল সাতক্ষীরা কাস্টসমে জমা করা হয়েছে।"

জব্দকৃত মালামালসমূহের মধ্যে রয়েছে দুই বোতল মদ, ১৫১ বোতল ফেনসিডিল, ১৪১০ কেজি লবণ, ৬০ কেজি পলিথিন, একটি বাই সাইকেল, ২০টি শাড়ি, ৫০টি শিশুদের পোশাক, ১৫ হাজার যৌন উত্তেজক অনাগ্রা ট্যাবলেট, ৫০০টি ইনজেকশন, ১৫ হাজার বিভিন্ন প্রকার ট্যাবলেট, ৪৯০টি ছিটকিনি, ২৪১ কেজি চা পাতা, ৮০টি হরলিক্স।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন