
নিউজ ডেস্ক: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা-ছেলে ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। আজ দিনগত রাতে জয়মনিরহাট ইউনিয়নের খাশেরভিটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, জয়মনিরহাট ইউনিয়নের খাশেরভিটা গ্রামের আজিজার রহমানের ছেলে সাইফুর (২৫) নিজ বাড়ির বিদ্যুতের তার মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী মমতাজ (২০) বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপরে মা ছবিরন (৪২) এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হলে ওই ঘটনাস্থলেই তারা মারা যান।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।