News71.com
 Bangladesh
 08 Oct 16, 01:14 PM
 381           
 0
 08 Oct 16, 01:14 PM

শেখ হাসিনা প্রকৃত নেতাদের মূল্যায়ন করেন ।। রেলমন্ত্রী মুজিবুল হক

শেখ হাসিনা প্রকৃত নেতাদের মূল্যায়ন করেন ।। রেলমন্ত্রী মুজিবুল হক

 

নিউজ ডেস্কঃ রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, শেখ হাসিনা সব সময় প্রকৃত নেতাদের মূল্যায়ন করেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মো. সাদেক খান ঢাকা মহানগর আওয়ামিলীগের উত্তর ও শাহে আলম মুরাদ ঢাকা মহানগর আওয়ামিলীগের দক্ষিণের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এ গণসংবর্ধনার আয়োজন করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ।

মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সফল রাষ্ট্রনায়ক। তিনি বিশ্বের অন্যতম সফল প্রধানমন্ত্রী। শুধু দেশ পরিচালনায় নয়, দল পরিচালনায়ও তিনি সফল। তিন সবসময় যোগ্য নেতাদের মূল্যায়ন করেন। তিনি আরো বলেন, দলকে সামনের দিকে এগিয়ে নিতে তিনি যোগ্যদেরকেই নেতৃত্বে নিয়ে আসেন। শাহে আলম মুরাদ ও সাদেক খান তার অন্যতম উদাহারণ ।

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বেই আওয়ামিলীগ আজ দেশের সফলতম দল। তার নেতৃত্বগুণে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি শিরিন আখতার মঞ্জুর সভাপতিত্বে গণসংবর্ধনায় আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নুর-উন নবী ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন