
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের ইউপি সদস্যকে মনিরুল ইসলাম ওরফে (কালা মনি)কে (৩২) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের দুর্গম চরাঞ্চল চক বয়ড়ায় এ ঘটনাটি ঘটে ।
এ সময় তার সাথে থাকা ভাতিজা রাসেলকেও কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। নিহত ইউপি সদস্য মনিরুল ইসলাম বেলকুচি উপজেলার রাজাপুর ইউপির বয়ড়া মাসুম গ্রামের আজিজুলের ছেলে। পরে সংবাদ পেয়ে সদর থানার উপ-পরিদর্শক আলী জাহান রাত সোয়া ১২টার দিকে ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয় ।