
নিউজ ডেস্কঃ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) পলাতক ২৩০ অপরাধীর তালিকা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
ভারতের নয়া দিল্লিতে বিজিবি ও বিএসএফ’র মধ্যে সদ্য সমাপ্ত ৪৩তম সীমান্ত সম্মেলন শেষে দেশে ফেরার পর আজ শুক্রবার সকালে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর পিল খানায় বিজিবি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।