News71.com
 Bangladesh
 07 Oct 16, 07:08 PM
 328           
 0
 07 Oct 16, 07:08 PM

সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়ে আহত ২০ ।।

সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়ে আহত ২০ ।।

 

নিউজ ডেস্কঃ পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে হবিগঞ্জের মাধবপুরে নয়াপাড়া রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে সিলেটগামী পারাবত ট্রেনে ইঞ্জিনের আগুন লাগে। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে ।

মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রেনের চালক আবুল কালাম জানান, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস টেনটি সকাল পৌণে ১০টায় নয়াপাড়া স্টেশনের আউটার লাইনে আসার পরপরই ইঞ্জিন ও ৩টি বগি লাইনচ্যুৎ হয়ে পড়ে। সাথে সাথে ইঞ্জিনে আগুন ধরে গেলে তা পুড়ে যায়। তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ২০ যাত্রী আহত হন। তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুখলেছুর রহমান। এদিকে লাইনচ্যুত হয়ে পড়া ট্রেনের বগিগুলো উদ্ধারের জন্য আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল। শায়েস্তাগঞ্জ ও আখাউড়ায় বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে ।

নোয়াপাড়া স্টেশন মাস্টার আবু সাইদ জানান, আজ শুক্রবার সকালে হঠাৎ করে পারাবত ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়।  পরে সামনের একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লেগেছে এটা এখনই বলা যাচ্ছে না। ট্রেনের বগি উদ্ধার করতে উদ্ধারকারী রিলিফ ট্রেন আখাউড়া থেকে এসেছে। উদ্ধার কাজ শেষ হতে অন্তত ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগতে পারে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন