News71.com
 Bangladesh
 07 Oct 16, 07:07 PM
 349           
 0
 07 Oct 16, 07:07 PM

৭২ ঘন্টার মধ্যে খালেদা জিয়াকে সরকারের কাছে গুম খুনের তালিকা দিতে হবে ।। তথ্যমন্ত্রী

৭২ ঘন্টার মধ্যে খালেদা জিয়াকে সরকারের কাছে গুম খুনের তালিকা দিতে হবে ।। তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ আগামী ৭২ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে সরকারের কাছে গুম খুনের তালিকা দিতে হবে। তা না হলে জাতির কাছে তাকে মাফ চাইতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় এলাকায় নতুন রাস্তা উদ্বোধনের আগে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার প্রতি সরকার প্রতিহিংসা করছে এ কথা ঠিক নয়। এতিমের টাকা চুরি করলে, মানুষ পোড়ালে, জঙ্গি হামলা করলে মামলা হয় এটা তার বোঝা উচিত। উনি যদি না বুঝে থাকেন, সেটা তার ভুল। আর ভুলের মাশুল তাকে দিতেই হবে। মন্ত্রী বলেন, ‘একাত্তরের যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিরা ভেবেছিল তারা পার পেয়ে যাবেন। কিন্ত তারা পার পায়নি। খালেদা জিয়াও পার পাবেন না। তিনি বাংলাদেশের জমিদার নন।’

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী সোহরাব আলী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন