News71.com
 Bangladesh
 07 Oct 16, 07:05 PM
 326           
 0
 07 Oct 16, 07:05 PM

'মধ্যম আয়ের দেশ গড়তে হলে রাজস্ব আয় বৃদ্ধি করতে হবে' ।। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান

'মধ্যম আয়ের দেশ গড়তে হলে রাজস্ব আয় বৃদ্ধি করতে হবে' ।। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান

নিউজ ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেছেন, 'মাধ্যম আয়ের দেশ গড়তে হলে রাজস্ব আয় বৃদ্ধি করতে হবে। এজন্য বিভিন্ন স্থলবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সোনামসজিদ স্থলবন্দরের উন্নয়নে বিশেষ দৃষ্টি দেওয়া হবে। যাতে ব্যবসায়ীরা রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে পারেন'

আজ দুপুরে সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেড মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় অবস্থানের দিক দিয়ে সোনামসজিদ স্থলবন্দরকে 'গুরুত্বপূর্ণ স্থলবন্দর' উল্লেখ করে তিনি বলেন, সম্ভাবনাময় এ বন্দরকে মংলা এবং বেনাপোল স্থলবন্দরের চেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর হিসেবে দেখতে চাই। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য মোহাঃ গোলাম রাব্বানী, জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম, ৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এসএম আবুল এহসান, ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল হাসার মুরশেদ, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুনসহ এনবিআর এর বিভিন্ন বিভাগের সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি, স্থলবন্দরের কর্মকর্তাসহ ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন