News71.com
 Bangladesh
 07 Oct 16, 02:20 PM
 334           
 0
 07 Oct 16, 02:20 PM

চট্টগ্রামে সন্দীপে অভিযান চালিয়ে ২৪ জলদস্যু আটক ।।

চট্টগ্রামে সন্দীপে অভিযান চালিয়ে ২৪ জলদস্যু আটক ।।

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে সন্দীপে অভিযান চালিয়ে ২৪ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোনের একটি টিম। আজ শুক্রবার ভোরে উপজেলার থেংকার চর এলাকা থেকে তাদের আটক করা হয় ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের কামান্ডার লে. কর্নেল শহীদুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ জলদস্যুকে আটক করা হয়। অভিযানে ২টি বোট, ১টি জেনারেটর, ৮টি রামদা, আড়াই হাজার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
আটককৃতদের সন্দীপ থানায় হস্তান্তরের কাজ চলছে বলে জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন